রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

নিজ দেশের নামের বানান ভুল লিখল বিসিবি, সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বকাপে ভরাডুবিসহ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর নতুন সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কোচ ও টিম ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির ওপর যখন তুমুল ক্ষুব্ধ দেশের ক্রিকেটপ্রেমী, তখন একের পর এক অবিবেচকের মতো কাণ্ড করে পরিস্থিতি আরও তাতিয়ে তুলেছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন ভুলের প্রতিযোগিতা শুরু করেছে।

টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের মাথা কেটে শহিদুলের মাথা বসানো হয় বিসিবির অফিসিয়াল পেজে। এর পর চট্টগ্রাম টেস্টের টিকিটে খেলার সময় ‘এএম’ না লিখে ‘পিএম’ লেখা হয়।

এসব নিয়ে তুমুল সমালোচনার মধ্যে যেন আগুনে ঘি ঢালল বিসিবির আরেকটি ভুল।

এবার দেশের নামই ভুল করল বিসিবি। খেলোয়াড়দের তালিকায় 'Bamgladesh’ লিখেছে বিসিবি।

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে, সেখানে এ ভুলটি করেছে বিসিবি।

বাংলাদেশ (BANGLADESH) বানানে ‘এন’-এর পরিবর্তে ‘এম’ ব্যবহার করেছে। হয়ে গেছে ‘BAMGLADESH’।

ওই তালিকায় স্বাক্ষর রয়েছে অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল খানের।

এই ভুলের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি বিসিবির কেউ। বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম টেস্টকে ছাপিয়ে বিসিবির এই ভুল এখন আলোচনায়। অনেকেই ভুলটি মেনে নিতে পারছেন না। বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধুয়ে দিচ্ছেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ