সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কলেজছাত্র নাঈমের মৃত্যুতে দুজন চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় দুজনকে কর্মচ্যুত ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বহীনতার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর)রাতে সংস্থাটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের গণমাধ্যমে পাঠানো এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

কর্মচ্যুত ব্যক্তিরা হলেন- পরিচ্ছন্নকর্মী মো. হারুন মিয়া ও মো. আবদুর রাজ্জাক। তারা সিটি করপোরেশনের স্থায়ী কর্মী নন। দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন তারা।

আর সাময়িক বরখাস্ত হওয়া কর্মী হলেন গাড়িচালক (ভারী) মো. ইরান মিয়া। নাঈম হাসানকে চাপা দেওয়া গাড়িটি ইরান মিয়ার অনুকূলে বরাদ্দ ছিল। তিনি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত গাড়ির চালক। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, অবৈধভাবে গাড়ি বরাদ্দ নিয়ে তা চালানোয় পরিচ্ছন্নকর্মী মো. হারুন মিয়া ও গাড়ি চালানোর কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নকর্মী মো. আবদুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের একটি সূত্র বলছে, নাঈম হাসানকে চাপা দেওয়ার সময়ে গাড়িতে আরও তিনজন শ্রমিক ছিলেন। তারা হলেন রব্বানী, বিল্লাল ও রাসেল। তারা বাইরের শ্রমিক ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহয় হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ