মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হিজাব পরা ছবি থাকায় পুলিশের চাকরির আবেদনপত্র 'বাতিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশ নিয়োগের আবেদনপত্রে হিজাব পরা ছবির জন্য 'বাতিল' হয়ে গেছে প্রার্থীপদ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন কয়েকজন মুসলিম চাকরি প্রার্থী। পরে আদালত রিট পিটিশনে উল্লেখ করা বিষয় মেনে চাকরিতে নিয়োগ দিতে কলকাতা পুলিশকে নির্দেশ দেন।

সোমবার হাইকোর্ট রিটের শুনানিতে বলেন, রিট পিটিশনের আবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়ার যে ফলাফল হবে, তা সংশ্লিষ্ট রিট পিটিশনের নির্দেশ মেনে করতে হবে।

গত ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এ জন্য সেপ্টেম্বরের শেষের দিকে প্রবেশপত্র প্রকাশ করা হয়েছিল। অভিযোগ উঠে, হিজাব পরে ছবি দেওয়ায় প্রায় ১ হাজার জন মুসলিম নারীর প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়। এ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন কয়েকজন প্রার্থী।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ