শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষার্থীদের হাফ ভাড়ার রিট শুনবেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াতের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা চেয়ে রিট শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনবেন মর্মে আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে জানান রিটকারীদের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, ‘আমি আদালতে বিষয়টি আজ উত্থাপন করছি। মোশন করেছি। বলেছি জরুরি ম্যাটার। শিক্ষার্থীদের গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে হাফ ভাড়া করতে হবে। না হলে শিক্ষার্থীরা আন্দোলন করবে দেশব্যাপী। পরে আদালত আমার সাবমিশন শুনে রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। বলেছেন আগামী রবিবার শুনানির জন্য মামলাটি তালিকায় থাকবে।’

রিটে দেশের সবধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করতে বলা হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া বেড়েছে। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে। তাদের জন্য অর্ধেক ভাড়া চালু করতে নির্দেশনা চেয়েছি।

আইনজীবী জানান, তিনি সরকারের বিরুদ্ধে রিট করেছেন, কোনো মালিকের বিরুদ্ধে নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ