সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সারা দেশে ডিসিদের একযোগে স্মারকলিপি দিল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে একযোগে সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে দলটির নেতাকর্মীরা।

বুধবার ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়সহ সারাদেশে পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। ঢাকায় বেলা সাড়ে ১১টার দিকে স্মারকলিপি দেন দলটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপি নেতা আবু আশফাক, দেওয়ান সালাউদ্দিন, নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দলের প্রধানের বিদেশে চিকিৎসার দাবিতে দুই দিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল বিএনপি। সেখানে সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তখন তিনি বলেছিলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি তার মুক্তি না হয়, তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

-এএ