সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সরকার খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করছে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার কিছু হলে আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুমের আসামি হবেন।’

ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল মিলনায়তনে ‘খালেদা জিয়ার জামিনে মুক্তি ও সুচিকিৎসা’ বিষয়ক সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। আজই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। কিন্তু, বিদেশ যেতে না দিয়ে সরকার খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করছে।’

একই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, প্রতিহিংসার পথে হেঁটে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। বর্তমান সরকার রাজনীতি এবং জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। খালেদা জিয়ার দ্রুত জামিনের ব্যবস্থা করতে আদালত ও সরকারের কাছে দাবি জানান গণসংহতি আন্দোলনের নেতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ