সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দুদকের মামলায় বহিষ্কৃত সেই ওসিকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতির মামলায় রাজশাহীর পুঠিয়ার সাময়িক বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিল উদ্দিন আহমেদকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে তার পাসপোর্ট আদালতে জমা রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জামিন আবেদন খারিজ করে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, মামলার এজাহার পরিবর্তন, প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম ও ঠিকানা সংবলিত কলামে ‘অজ্ঞাতনামা’ লিপিবদ্ধ করে স্বাক্ষরপূর্বক মামলা করার অভিযোগ রয়েছে সাকিলের বিরুদ্ধে। নানা অভিযোগে দুদক গত ২৪ জানুয়ারি রাজশাহীতে তার বিরুদ্ধে মামলা করে।

এজাহারে থাকা তথ্য মতে, এর আগে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থেকে পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণের অভিযোগে ২০১৯ সালের ১১ জুন পুঠিয়া থানায় মামলা হয়।

ওই মামলায় ৮ জন আসামির নাম উল্লেখ থাকা সত্ত্বেও আসামিদের সাজা থেকে বাঁচানোর উদ্দেশ্যে এবং সংবাদদাতার ক্ষতিসাধনকল্পে আইনের নির্দেশ অমান্য করে কারসাজি মূলকভাবে এজাহার পরিবর্তন এবং প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম ও বাসস্থান/ ঠিকানা সংবলিত কলামে ‘অজ্ঞাতনামা’ হিসেবে উল্লেখপূর্বক মামলা রুজু করা হয়।

ওই এজাহার পরিবর্তনের অপরাধে দুদকের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল- আমিন বাদী হয়ে গত ২৪ জানুয়ারি মামলা দায়ের করেন। ওই মামলায় পুঠিয়া থানার সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে আসামি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ