শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থি আইনজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ১৫ জন জ্যেষ্ঠ আইনজীবী। আজ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটে সচিবালয়ে মন্ত্রীর দফতরে যাবেন তারা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ ১৫ জন আইনজীবী দেখা করবেন। খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ হবে।

প্রতিনিধি দলে থাকবেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, তৈমুর আলম খন্দকার, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকী।

এর আগে রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল আইনমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আবেদন করেন। তিনি আইনজীবীদের একটি তালিকাও দেন মন্ত্রীকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ