শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে: হান্নান মাসুদ ১০ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মঙ্গল-শোভাযাত্রা দেশের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে গভীর চক্রান্ত’ 

রাজধানীর আজিমপুরে ইসলামী ব্যাংকের ২০০তম উপশাখা উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর আজিমপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ২০০তম উপশাখা ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ মার্কেট শাখাপ্রধান মোঃ আশরাফ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আজিমপুর উপশাখা ইনচার্জ মুহাম্মদ আব্দুল হাই।

গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ নিজাম উদ্দিন এবং আজিমপুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাইয়ুম জজ মিয়া। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ