সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

২৩ নভেম্বর থেকে বাংলাদেশে টিকা পাঠাবে ভারতের সেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের সেরাম ইনস্টিটিউট আগামী ২৩ নভেম্বর থেকে বাংলাদেশ ও নেপালসহ মোট ৪টি দেশে টিকা সরবরাহ শুরু করবে।

কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় সেরাম ওই তারিখ থেকে কোভিশিল্ড টিকা সরবরাহ শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অপর ২টি দেশ হলো-তাজিকিস্তান ও মোজাম্বিক। নেপাল ২৪ নভেম্বর কোভিশিল্ডের প্রথম চালান পাবে বলে সূত্র জানায়।

ভারত সরকার অক্টোবর মাসে সেরামকে 'ভ্যাকসিন মৈত্রী' প্রোগ্রামের অধীনে বাংলাদেশ, নেপাল ও মায়ানমারে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড রপ্তানির অনুমতি দিয়েছে।

সেরামের একজন সিনিয়র কর্মকর্তা সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে যে, তাদের স্টকে বর্তমানে ২৪ কোটি ৮৯ লাখ ১৫ হাজার ডোজ কোভিশিল্ড টিকা আছে এবং স্টক দিন দিন বাড়ছে।

তিনি বলেন, 'দেশে এবং বিশ্বব্যাপী সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে, আমাদের উত্পাদন, কোল্ড চেইন স্পেস ব্যবস্থা এবং মানবসম্পদের বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করতে হবে।'

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ