রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

মুগদায় গ্যাস লিকেজে একই পরিবারের ৪ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সকালে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা দগ্ধ চার জনকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছেন।

দগ্ধরা হলেন, সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বারৈ (৩২), একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও শ্বাশুড়ি শেফালী রাণী বারৈ (৫৫)।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ জানান, তার বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাইয়ের পেট ব্যাথার চিকিৎসার কারণে দুই দিন আগে পরিবার নিয়ে ঢাকায় আসেন। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়ে মুগদায় আত্নীয় পলাশের ওই বাসায় উঠেন। বাসাটিতে শুধু শেফালী রাণী থাকতেন।

তিনি আরও জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্না ঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিস্ফোরণ হয়। এতে বাসায় থাকা তারা চারজনই দগ্ধ হন। সাথে সাথে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, তাদের সবার অবস্থাই গুরুতর।

মুগদা থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, বিস্ফোরণে বাসার অধিকাংশ জিনিসই পুড়ে গেছে। জানলার গ্লাসও ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের চুলা চলু করা ছিল। ফলে রান্না ঘরে গ্যাস জমে ছিলো। দিয়াশলাই জ্বালাতেই সেই গ্যাস বিস্ফোরণ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ