শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করলে গুলির নির্দেশ ইসি রফিকুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রোববার বিকেলে রাজশাহীর পবা উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

রফিকুল ইসলাম বলেন, পুলিশকে অস্ত্র দেয়া হয়েছে দেখানোর জন্য নয়। কেউ পেশীশক্তি দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না। আসন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠান অবাধ ও সুষ্ঠু করতে পুলিশ ও প্রশাসনকে সব ধরনের আইনিব্যবস্থা গ্রহণে কড়া নির্দেশও দিয়েছেন এই নির্বাচন কমিশনার।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, কেউ আচরণবিধি ভঙ্গ করলে কোনো রকমের ছাড় দেয়া হবে না। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতে হবে। বাংলাদেশের মানুষ নির্বাচন নিয়ে যতই হতাশাগ্রস্ত হোক, পুলিশ ও প্রশাসন একত্রিত হয়ে যা চাইবে, তা-ই হবে।

রাজশাহীতে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে বিজিবি মোতায়েনের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ