সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পদ্মা সেতু আগামী ৩০ জুন যান চলাচলের জন্য খুলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী বছর ৩০ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৭৮ শতাংশ।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২০-২১ অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উল্লেখ করে এ তথ্য জানান সচিব। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব একটা অবনতি হয়নি গেল এক বছরে। মামলা কমেছে ৯১ হাজার।’

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আগামী বুধবার (২৪ নভেম্বর) এই ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

আজকের মন্ত্রিসভার বৈঠকে জেলা পরিষদ সংশোধন আইন-২০২১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার চেয়ারম্যানের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর তারা জেলা পরিষদের সদস্য হতে পারবেন এমন বিধান যুক্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ