মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

দুই বছরে সিরিয়ার ১৩৫ স্কুলে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বাশার আল আসাদ ও তার মিত্র দেশ রাশিয়ার সেনাবাহিনী গত দুই বছরে দেশটির ১৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

রোববার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস এ তথ্য জানায়। খবর ডেইলি সাবাহর।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, হোয়াইট হেলমেটস উত্তর-পশ্চিম সিরিয়ায় আসাদ ও তার মিত্র দেশ রাশিয়ার বাহিনী ১৩৫টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এর মধ্যে ৮৯ হামলা হয়েছে ২০১৯ সালে, ২০২০ সালে হয়েছে ৪০টি হামলা এবং চলতি বছর পাঁচটির বেশি প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

ইদলিবপ্রদেশ নিয়ে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তি সত্ত্বেও সে অঞ্চলে আসাদ সরকারের বাহিনী ও তার মিত্ররা অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রদেশে অন্তত ৩০ লাখ মানুষ বসবাস করেন। যার দুই-তৃতীয়াংশ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে আসা।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) বলছে, ইদলিবে বাস করা প্রায় ৭৫ শতাংশ বাসিন্দা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। এর মধ্যে ১৬ লাখ মানুষ ক্যাম্প অথবা অস্থায়ী বসতিতে বাস করেন।

সম্প্রতি সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছে, ২০১১ সালের মার্চের পর থেকে সিরিয়ায় অন্তত ২৯ হাজার ৬৬১ জন শিশু নিহত হয়েছে।

২০১১ সালে সরকারবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এর পর থেকে যুদ্ধে পাঁচ লাখ মানুষ মারা গেছেন এবং ১০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ