সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ছাত্র হিসেবে আমি নিজেও হাফ ভাড়া দিয়েছি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি নিজেও বাসে হাফ ভাড়া দিয়েছি। তখন অনেক ক্ষেত্রেই হাফ ভাড়া ছিল।

তিনি বলেন, ছাত্রদের হাফ ভাড়ার দাবির বিষয়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিগুলো বিবেচনা করতে পারে।

সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রাজধানীর শাহবাগে একজন সাংবাদিক নির্যাতনের শিকার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এটি দুঃখজনক ঘটনা। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিয়েছে। বিষয়টি আমরা মনিটরিং করছি।

হাছান মাহমুদ বলেন, আমরা শিগগির সেট-টপ বক্স নিয়ে অংশীজনদের সঙ্গে অগ্রগতি পর্যালোচনা করবো। তারপর বলতে পারবো কতটুকু অগ্রগতি হয়েছে। আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে আসিনি। আমরা খুব সহসা ক্যাবল অপারেটরসহ অংশীজনদের সঙ্গে বসবো।

জনগণের ওপর যাতে কোনও চাপ তৈরি না হয় এবং বেশি দামে যেন সেট-টপ বক্স কিনতে বাধ্য না করা হয় সে বিষয়টি আমরা মনিটর করবো বলেও জানান তথ্যমন্ত্রী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ