মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সুদানে রাজনৈতিক সমঝোতা: ক্ষমতায় ফিরছেন হামদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন।

এর ফলে সরকারের নেতৃত্বে ফিরতে পারছেন হামদক। এছাড়া গত মাসের সামরিক অভ্যুত্থানের পর আটক রাজনীতিকদের ছেড়ে দেওয়ার পথও উন্মুক্ত হয়েছে। এই সমঝোতার সিনিয়র মধ্যস্থতাকারী ফাদাল্লাহ বার্মা এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, হামদকের পূর্বাবস্থায় ফেরা এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য জেনারেল বুরহান, আবদাল্লা হামদক, রাজনৈতিক বিভিন্ন পক্ষ এবং সুশীল সমাজের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির খবর নিশ্চিত করে সুদানের মধ্যস্থতাকারী একটি দল বিবৃতি প্রকাশ করেছে।

গত ২৫ অক্টোবর সেনাপ্রধান বুরহান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন এবং বেসামরিক সরকারের লোকজনকে গ্রেপ্তার করেন। গৃহবন্দী করা হয় হামদককে।

এর পর থেকে দেশটিতে শুরু হয় অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে প্রায় অর্ধশত নিহত হন। কিন্তু বিক্ষোভকারীরা অনড় থাকায় সমঝোতায় আসতে বাধ্য হয় সামরিক বাহিনী। সুদানের দীর্ঘ সময়ের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে আসছে।

সম্প্রতি সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হয়। এমনকি বিক্ষোভ থেকে ক্ষমতা দখল করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

গত ২০১৯ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন ওমর আল-বশির। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৩ সালের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হন। সূত্র: আলজাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ