সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই হেলপার ও বাসচালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাফ ভাড়া দেওয়া নিয়ে তর্কাতর্কির জের ধরে বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের বাসের হেলপার ও বাসচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রোববার রাত পৌনে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা।

র‍্যাবের বার্তায় জানানো হয়েছে, শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের বাস চালক মো. রুবেল এবং হেলপার মো. মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে রাত ৯টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ