সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রিকশাকে গুঁড়িয়ে দেয়া গাড়িটি চালাচ্ছিল দশম শ্রেণির ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাজধানীর বেইলি রোডে চলন্ত রিকশাকে গুঁড়িয়ে দেয় একটি প্রাইভেট কার। সেই প্রাইভেট কারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। কারটির চালক ছিলেন দশম শ্রেণির এক ছাত্র।

আজ রোববার ভোরে তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাট বোয়ালিয়া নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আল ফারুক। তাকে ঢাকায় আনা হচ্ছে।

জানা গেছে, গ্রেপ্তার কিশোর রাজধানীর একটি ইংলিশ মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ নেই। তিনি মগবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

শুক্রবার বেইলি রোডে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা গুঁড়িয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কালো গাড়িটি বেপরোয়া গতিতে পেছন থেকে রাস্তায় চলন্ত রিকশাটিকে ধাক্কা দিলে আরোহীর কোলের শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়।

হাফিজ বলেন, এ ঘটনায় শিশুটির পা ভেঙে যায়, আর তার বাবা ফখরুল হাসানের হাত ভাঙে। আহত হন রিকশাচালকও। শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল এলাকা থেকে প্রাইভেটকারটিকে হাতিরঝিল থানা-পুলিশ হেফাজতে নেয় বলে পুলিশের তেজগাঁও বিভাগ জানিয়েছে।

-এটি