সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ব্রিটেনে বাজার বাড়াতে যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ও বিবিসিসিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তৈরি পোশাক ছাড়া বাংলাদেশের আর কোনো পণ্য ব্রিটেনে ব্যাপক ভিত্তিতে রপ্তানি হয় না। যেসব পণ্য দেশটিতে যায়, তার মূল ক্রেতা মূলত বাংলাদেশি প্রবাসীরাই। এ অবস্থার পরিবর্তন ঘটাতে চায় বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। এজন্য ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) সঙ্গে যৌথভাবে কাজ করবে সংগঠনটি।

শনিবার (২০ নভেম্বর) এফবিসিসিআই ভবনে বিবিসিসিআই এর সভাপতি বশির আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ বিষয়ে কথা বলেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা ব্রিটেনের অর্থনীতির মূল ধারায় অবদান রাখছে এবং নিজেদের অবস্থানকে দৃঢ় করেছে। তাদের মাধ্যমেই দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের বাজার বিস্তৃত করতে আগ্রহী এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ লক্ষ্যে ঢাকা সফররত বিবিসিসিআই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য ও জুতা, হ্যান্ড্রিক্যাফটসের ব্যবসায়ীদের নিয়ে শিগগিরই বৈঠকের আয়োজন করবে এফবিসিসিআই।

ব্রিট্রেনের বাজারে রপ্তানি সমস্যা চিহ্নিত ও দূর করতে এ বৈঠকে কৃষি মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিমানবন্দর ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিবিসিসিআই সভাপতি বশির আহমেদ বলেছেন, বাংলাদেশি রপ্তানিকারকরা ব্রিটেনে বিপণন কৌশলে পিছিয়ে আছেন। বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে তথ্য জানা থাকলে, ব্রিটেনের ক্রেতাদের মধ্য এ দেশের পণ্য কেনার আগ্রহ আরও বাড়তো।

ভবিষ্যতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে খাত ভিত্তিক ওয়ার্কিং গ্রুপ তৈরির ব্যাপারে একমত হয়েছেন দুই বাণিজ্য সংগঠনের সভাপতি।

-এএ