মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ধর্ষককে পুরুষত্বহীন করার আইন পাস পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়েছে। ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে দেশটিতে আন্দোলনও হয়েছে।

অবশেষে পাক পার্লামেন্টে একাধিকবার ধর্ষণের জন্য দোষী ব্যক্তিকে রাসায়নিক ব্যবহার করে খোজা (পুরুষত্বহীন) করার আইন পাস হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বুধবার (১৭ নভেম্বর) পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ৩৩টি বিলের সঙ্গে ফৌজদারি আইন (সংশোধনী) বিল-২০২১ পাস হয়েছে। প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন ধর্ষণবিরোধী অধ্যাদেশ অনুমোদন দেওয়ার প্রায় ১ বছর পর বিলটি পাস হলো।

বিলে বলা হয়েছে, রাসায়নিক খোজাকরণ এমন এক প্রক্রিয়া, যেটি করা হলে একজন ব্যক্তি তার জীবনের যে কোনো সময়ে যৌন মিলনে অক্ষম হয়ে পড়েন। নির্দিষ্ট মেডিক্যাল বোর্ডের ওষুধ প্রয়োগের মাধ্যমে এই খোজাকরণ বাস্তবায়ন করা হবে। আর এই শাস্তি নির্ধারিত হবে আদালতে।

শুধু তাই নয়, গণধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথাও বলা হয়েছে এই আইনে। সূত্র: বিবিসি, ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ