সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

তুরস্কের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ‘৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি’তে অংশগ্রহণের জন্য শনিবার (২০ নভেম্বর) তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আজ শনিবার (২০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো.কামরুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আইজিপি সম্মেলনে পাঁচ সদস্যবিশিষ্ট ডেলিগেশনের নেতৃত্ব দেবেন।

মো.কামরুজ্জামান জানান, তিন দিনব্যাপী এ সম্মেলন আগামী ২৩-২৫ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নানাবিধ অপরাধ বিষয়ক ডাটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।

তিনি আরও জানান, সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন কৌশলে পারস্পরিক সহযোগিতা, পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত অপরাধ বিষয়ক নানা পরিস্থিতি ও সংকট নিরসনে করণীয় সম্পর্কেও পারস্পরিক আলোচনা ও মতবিনিময় করা হবে।

বাংলাদেশের আইজিপি ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল, আসিয়ানাপোলের প্রতিনিধিসহ বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ প্রধান ও তাদের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

প্রতিনিধিদল ‘৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি’তে অংশগ্রহণ শেষে আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ