সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নতুন কর্মসূচি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার দাবিতে আগামী ২২ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে দলটি।

দিনব্যাপী গণঅনশন শেষে শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার কর্মসূচি এবং দেশের মহানগরগুলোতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
নানা শারীরিক জটিলতা নিয়ে খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে।
তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান অবস্থায় সেই অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ