সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৮৩৬ যাত্রীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে বিভিন্ন ট্রেনের ৮৩৬ যাত্রীকে জরিমানাসহ এক লাখ ৬৯ হাজার ৪০০ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তার কার্যলয় সূত্র মতে, খুলনা, ঈশ্বরদী, রাজবাড়ি, শান্তাহার ও বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ব্লক চেকিং করে আন্তঃনগর নীলসাগর, বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি, বনলতা এক্সেপ্রেস, চিত্রাসহ বেশ কয়েকটি ট্রেনের ৮৩৬ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মুহা. নাসির উদ্দিন জানান, ব্লক চেকিংয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৮৩৬ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ১২ হাজার ৫৬০ টাকা ও ৫৬ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ভবঘুরে লোকজনের মুচলেকা নেওয়া হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পশ্চিম রেলওয়ের টিআই আলমগীর হোসেন, জেটিআই শফিকুল ইসলাম, আব্দুল আলিম মিঠুসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ