সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে : নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণঅধিকার পরিষদ করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, বর্তমানে সবাই সরকারের নিয়ন্ত্রণে। কেবল আমরাই এর বাইরে। তাই সরকার আমাদের টার্গেট করেছে। গণঅধিকার পরিষদ করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী আমায় ক্রসফায়ার দেয়ার হুমকিও দিচ্ছে। এই সরকার অমানবিক। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। সরকার মামলা দিয়ে বিএনপিকে গলায় রশি পরিয়ে দিয়েছে।

নুর আরও জানান, এই সরকার মামলাবাজ সরকার। সরকারি দলের উচ্চ পর্যায়ের নির্দেশে আমাদের ওপর হামলা করা হচ্ছে। এখন তারা হত্যাচেষ্টা করছে। প্রশাসন দুই ভাগে বিভক্ত। একদল সরকারের পক্ষে। আরেক দল জনগণের পক্ষে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে মাফ করে দিয়েছি। আপনারা জনগণের পক্ষে থাকেন। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ