রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মতবিনিময় টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’

‘রেজা কিবরিয়া ও নুরুল হকদের উপর হামলা পূর্ব পরিকল্পিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মজুলম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ (বুধবার) টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধিস্থলে আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীরা ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালালো তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডেরই একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আজকের এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।’

বিএনপির মহাসচিবের অভিযোগ, সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

‘আজ সন্তোষে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় হামলাকারী দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি’, যোগ করে মির্জা ফখরুল। তার দাবি, ‘যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতিকেই অবলম্বন করেছে।’

বিবৃতিতে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ