সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমদ খানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান (৮১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

মঙ্গলবার রাতে ঢাকার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি দুই ছেলে রেখে গেছেন।

সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমদ খান কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বারের সাবেক সভাপতিও ছিলেন।

বুধবার সকাল ৯টায় ঢাকার লক্ষ্মীবাজার, সকাল ১০টায় ঢাকার জজকোর্ট এবং বেলা ১১টায় সুপ্রিমকোর্ট জানাজা হবে। এর পর চতুর্থ জানাজা হবে বাদ আসর গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের নিজ গ্রাম দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আফসার উদ্দিন আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট ভাই।

আফসার উদ্দিন আহমদ ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ