রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মতবিনিময় টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’

ইসলাম থেকে দূরে থাকার কারণে মানুষ আজ ন্যায্য অধিকার বঞ্চিত: মাওলানা হামিদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ সর্বস্তরে আল্লাহর বিধান ও রাসূল সা:এর আদর্শ প্রতিষ্ঠা করা। কোরআন সুন্নাহ ছাড়া দেশে শান্তি আসতে পারে না। কুরআনে জনগণের মৌলিক ও নাগরিক অধিকার সংরক্ষিত আছে। বর্তমান বিশ্বে সংকটময় মুহূর্তে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সা: এর মত সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তাঁর পদংকঅনুসরণ করতে হবে। রাষ্ট্র ও সমাজের নেতারা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

আজ বুধবার সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর ৫৬ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন উপলক্ষে কামরাঙ্গীরচর আলিনগরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দলের কামরাঙ্গীরচর থানা শাখার আমীর মাওলানা সাজিদুর রহমান ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক ও কামরাঙ্গীরচর থানা শাখার সেক্রেটারি মুফতি আ ফ ম আকরাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, হাফেজ মাওলানা জামিল আহমদ, মাওলানা মোয়াজ্জম হোসাইন, মুফতী আবদুস সালাম, মাওলানা সাইফুল্লাহ নোমানী, ছাত্রনেতা মুফতি জাকির বিল্লাহ, মুফতী জালাল উদ্দীন রুমী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন শাহীন, মাওলানা কামাল হোসেন নোমানী ও মাওলানা ইমাম হোসাইন প্রমুখ।

মাওলানা হামিদী আরো বলেন,খেলাফত আন্দোলন বস্তুবাদী কোন আন্দোলন নয়, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি নয়, খেলাফতের রাজনীতি একটি ইবাদত। নবী-রাসুল থেকে যুগে যুগে বুজুর্গানে দ্বীন এই কাজে নেতৃত্ব দিয়েছেন। নৈতিক, আধ্যাত্মিকতা ও উন্নত চরিত্র গঠন এ আন্দোলনের কর্মীদের আবশ্যিক শর্ত।

সভাপতির বক্তব্যে মাওলানা সাজিদুর রহমান ফয়েজী বলেন, চাল-তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অতিষ্ঠ। দেশে মানুষের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। দেশ,ইসলাম ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সরকারকে চলমান সংকট নিরসন করতে হবে। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শ সকলের কাছে তুলে ধরতে হবে। খোলাফায়ে রাশেদার অনুকরণে খেলাফত পদ্ধতির রাষ্ট্র কায়েম হলে দেশে শান্তি আসবে।

সভায় মাওলানা খাইরুজ্জামান হুজাইফীকে আমির ও মাওলানা সাইফুল্লাহ নোমানীকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ ৫৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ