শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

মাদরাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ-মুহাদ্দিস পদে নিয়োগ নিয়ে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ বাতিল করে আলিম স্তরের আরবি প্রভাষক পদ থেকে ফাজিল (ডিগ্রী পাস) কামিল (এমএ) এবং আলিম মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মুহাদ্দিস পদে নতুন নিয়োগের প্রক্রিয়ায় আবেদনের সুযোগ প্রদান না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, আলিম স্তরের আরবির প্রভাষক পদ থেকে ফাজিল (পাস) কামিল এবং আলিম মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মুহাদ্দিস পদে নতুন নিয়োগের প্রক্রিয়ায় আবেদনের সুযোগ প্রদানের বিধি অন্তুর্ভুক্তকরণের নির্দেশনা কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) ও মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট ৫ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন এলাকার আলিম মাদরাসার ৮ জন আরবি প্রভাষকের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৫ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন রিটকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বিপুল বাগমার।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবলকাঠামো সর্ম্পকিত নির্দেশিকা, ২০১০ (সংশোধিত, ২০১৩) অনুসারে আলিম স্তরের আরবির প্রভাষক পদ থেকে ফাজিল (পাস) কামিল এবং আলিম মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মুহাদ্দিস পদে নতুন নিয়োগের প্রক্রিয়ায় আবেদনের সুযোগ ছিল। কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’র মাধ্যমে পূর্বের নীতিমালা বাতিল করে ইবতেদায়ী প্রধান, দাখিল মাদরাসার সুপারদের আবেদনের সুযোগ প্রদান করে নীতিমালা প্রণনয় করা হয়। তাই আবেদনকারীরা উক্ত রিট পিটিশনটি দায়ের করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ