আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে পরিবার। তারা বলেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। এর প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশ নিতে আবার সরকারের কাছে আবেদন করা হয়েছে।
আজ সোমবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেজো বোন সেলিমা রহমান। এ ছাড়া জানা গেছে, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।
তিনি বলেন, ‘চিকিৎসকদের সুপারিশের সঙ্গে পরিবারের আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে পৌঁছে দিয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। এ ছাড়া তাকে বিদেশে নিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তারা।’
খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের কাছে পরিবারের আবেদনের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘আমি গত দুই দিন ধরে অসুস্থ। নিজের উত্তরার বাসায় অবস্থান করছি। পরিবারের আবেদনের বিষয়ে আমি কিছু জানি না।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘রাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও করণীয় নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বৈঠকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন। তবে এ বিষয়ে মিডিয়ায় কথা বলা নিষেধ রয়েছে।’
এর আগে গত মে মাসে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। তখন শামীম এস্কান্দার জানিয়েছিলেন, ‘ডাক্তাররা তার বোন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়ার পর তারা সরকারের কাছে এই আবেদন করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘সরকার খালেদা জিয়ার আবেদনের বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে। এর আইনগত দিক পরীক্ষা করে দেখার জন্য আবেদনপত্রটি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাবও ইতিবাচক।’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ: হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতা কামন