রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর

মাদরাসার মাঠেই ধান চাষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কুল-মাদরাসা বন্ধের সুযোগে খেলার মাঠে করা হয়েছে ধান চাষ। এতে নষ্ট হয়েছে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চন্দন চহট আলহাজ ইমারউদ্দিন দাখিল মাদরাসা মাঠে ধান চাষের দৃশ্য চোখে পড়বে। অভিযোগ উঠেছে, এ কাজে সহায়তা করছেন মাদরাসা সুপার।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। আব্দুল কাদের নামে এক অভিভাবক বলেন, দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ছেলে-মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। সেই সুযোগে মাদ্রাসার মাঠে ধান চাষ করা ঠিক হয়নি। এতে মাঠে খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে।

চন্দন চহট আলহাজ ইমারউদ্দিন দাখিল মাদরাসার সুপার মমতাজ আলী বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাদরাসার কার্যক্রম চালিয়ে আসছি। শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারি না।

অফিস সহকারীর অনুরোধে করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকায় ধান চাষের অনুমতি দিয়েছি। তাছাড়া মাদরাসা বন্ধের কারণে শিক্ষার্থীর খেলাধুলা-তো করে না। রানীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ধান চাষ করার কোনো বিধান নেই। মাঠটি খেলার জন্য উম্মুক্ত থাকবে। এ বিষয়ে মাদরাসার সুপারকে ডেকে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ