সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

স্বর্ণের দাম বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের ভরি বিক্রি হবে ৭৪ হাজার ৩০০ টাকায়।

শুক্রবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭১ হাজার ৯৬৬ টাকা। আগামী শনিবার থেকে এ মানের স্বর্ণের ভরির দাম হবে ৭৪ হাজার ৩০০ টাকা। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭১ হাজার ১৫০ টাকা। শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা। দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ৪০২ টাকা। বর্তমান দাম রয়েছে ৬০ হাজার ৬৯ টাকা। ভরিতে বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫২ হাজার ৭৯ টাকা ভরি। শুক্রবার পর্যন্ত দাম রয়েছে ৪৯ হাজার ৭৪৬ টাকা। দাম বেড়েছে ২৩৩৩ টাকা।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম: ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক দোলন বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ