সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বায়ুদূষণে বিশ্বে ঢাকার অবস্থান চতুর্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার বাতাসের গুণাগুণ গতবছরের চেয়ে এ বছর কিছুটা ভালো হয়েছে। বায়ুদূষণে বিশ্বে শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। গত বছর ২০২০ সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্বের বিভিন্ন শহরে বাতাসের গুণাগুণ নির্দেশক সূচক ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও বাতাসে যথেষ্ট পরিমাণে ক্ষতিকর উপদান ও গ্যাসের উপস্থিতি রয়েছে। ইউএস এয়ার কোয়ালিটির সূচকে ১৮৫ পয়েন্ট পেয়েছে ঢাকা।

তবে ৪৭৮ পয়েন্ট পেয়ে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের শহর লাহোর। দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির প্রাপ্ত পয়েন্ট ৩৫৪। আর ১৯১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জিগোভিনার রাজধানী সারায়েভো।

সূচকে যেসব শহরের পয়েন্ট ১ থেকে ১০০-এর মধ্যে, সেগুলোর বাতাস ‘স্বাস্থ্যকর’। প্রাপ্ত পয়েন্ট ১০১ থেকে ২০০-এর মধ্যে হলে সেসব শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পয়েন্টের শহরগুলোর বাতাস ‘দূষিত’ এবং ৩০১ বা তার চেয়ে বেশি পয়েন্টের শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছে ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্স।

ঢাকার বাতাসের ক্ষুদ্র বস্তুকণা, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও ওজোনের পরিমাপ নিয়ে গুণাগুণ নির্ণয় করেন বিশেষজ্ঞরা।

ঢাকার বাতাস সাধারণত শীত ও শুষ্ক মৌসুমে অধিকমাত্রায় দূষিত থাকে, বর্ষাকালে তুলনামূলকভাবে কম দূষিত থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ