সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

'তথ্যপ্রযুক্তির বাস্তবতায় আমাদের অনলাইন শিক্ষায় যেতেই হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তথ্যপ্রযুক্তির বাস্তবতায় আমাদের অনলাইন শিক্ষায় যেতেই হবে। ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন ও অফলাইন অ্যাডুকেশন) সফলতা অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভর করে। এজন্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনির সভাপতিত্বে ব্লেন্ডেড লার্নিং বিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী এ মতামত দেন।

দীপু মনি বলেন, তথ্যপ্রযুক্তির বাস্তবতায় আমাদের অনলাইন শিক্ষায় যেতেই হবে। কোভিড-১৯ আমাদের এ নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে। বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করেতে একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কাজ করছে।

শিক্ষামন্ত্রী কার্যকর ব্লেন্ডেড লার্নিংয়ের জন্য শিক্ষক ও একাডেমিয়াকে প্রস্তুত করা এবং ব্লেন্ডেড লার্নিং ও আইসিটি অ্যাডুকেশন পলিসি প্রণয়নে গুরুত্বারোপ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ