শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয় ধাপের ৮৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ ৬৩টি জেলার ১১৫ উপজেলার ওই সব ইউনিয়নে ভোট চলছে।

নির্বাচনে সহিংসতার আশঙ্কায় ১৪টি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

এতে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ৮১ জন চেয়ারম্যানসহ ৩৫৭ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় সংশ্লিষ্ট পদগুলোতে ভোট হবে না।

জানা গেছে, প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতার সংখ্যা, মাত্রা ও তীব্রতা- সবই বেশি। ভোট উপলক্ষ্যে মঙ্গলবার থেকে নির্বাচনি এলাকাগুলোতে ২৫ হাজারের বেশি পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর এত সংখ্যক সদস্য মোতায়েনের মধ্যেও মঙ্গলবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে।

নির্বাচনে মোট ভোটার রয়েছেন এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন ও নারী ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। এছাড়া ১৬ তৃতীয় লিঙ্গ এ নির্বাচনের ভোটার।

ইসি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ভোট হবে ৮৩৫টিতে। আইনি জটিলতাসহ নানা কারণে সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

জাল স্বাক্ষরে কয়েকজন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের ঘটনায় শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হবে না।

এ কারণে ৮৩৫টিতে আজ ভোট হচ্ছে। এ ধাপে ৮১ জন চেয়ারম্যান, ৭৩ জন সংরক্ষিত সদস্য এবং ২০৩ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও জানা গেছে, এ ধাপে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে নয় হাজার ১৬১ জন ও সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন রয়েছেন।

নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৪৯২টি। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২২ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে তৃতীয় ধাপের এক হাজার তিনটি ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে আগামী ২৮ নভেম্বর ভোট হবে। শুক্রবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ