রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

‘স্বাধীনতার ৫০তম বছরেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশে কোন নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন।

স্বাধীনতার ৫০তম বছরে এসেও মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে না। জনগণ তাদের পছন্দের প্রাথীদের ভোট দিতে পারছে না। ইউপি নির্বাচনে সহিংসতায় ২৭জন মানুষের মৃত্যু হওয়া অশুভ ইঙ্গিত বহন করে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আজকের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনেও বিরোধী দলের এজেন্টদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। অনেক জায়গায় ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে জাল ভোট দেয়ার মত ঘটনা ঘটেছে। গাংনীতে জোর করে নৌকায় সীল মারা, বগুড়ায় আনসার সদস্য দিয়ে নৌকার বাক্স ভরা, জামালপুরে প্রিজাইডিং কর্মকর্তাকে লাঞ্জিত করা, কালকিনিতে ভোট শুরু হওয়ার সাথে সাথে গুলাগুলি, বাজিতপুরে বিরোধী দলের এজেন্টদের প্রবেশ করতে না দেয়া, লক্ষীপুরের চরকাদিরায় হাতপাখার ২১ জনকে আটক আটকের এসব ঘটনাবলী কী প্রমাণ করে? নারায়ণগঞ্জের কাশিপুরে হাতপাখার প্রার্থীর ওপর বর্বরোচিত হামলা এবং চাপ প্রয়োগ করে প্রার্থীতা প্রত্যাহার করানো এবং হোমনার যুবলীগ নেতা কর্তৃক হাতপাখার প্রার্থীর মনোনয়ন ফরম ছিড়ে ফেলা এবং প্রার্থীকে মারধর করার ঘটনার মধ্য দিয়ে দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাওয়ার অশুভ ইঙ্গিত বহণ করে।

বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। বলা যায় নির্বাচনকে নির্বাসনে দিয়েছে সরকার। তিনি বলেন, মানুষের নাগরিক ও ভোটাধিকার আজ চরমভাবে ভুলুণ্ঠিত। এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুল রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী।

নারায়গঞ্জ জেলা কমিটি বিলুপ্ত: সভায় বিশেষ কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

তারিখ পরির্বতন, শনিবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ: জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, যানবাহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আগামীকাল ১৩ নভেম্বর ২০২১ শনিবার, বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। প্রধান বক্তার বক্তব্য দেবেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। এছাড়াও কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ