রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস

নারায়ণগঞ্জে কেন্দ্র দখলের অভিযোগে সংঘর্ষ, গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বলেন, বুধবার (১০ নভেম্বর) রাত থেকেই নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুম আহমেদের লোকজন পুলিশের সহযোগিতায় বিভিন্ন কেন্দ্র দখল করে ভেতরে সিল মারছিল। এ ঘটনায় আমরা বারবার চেষ্টা করেও পুলিশের সহযোগিতা পাচ্ছিলাম না। পরে তারা জাঙ্গাল কেন্দ্রেও একই কাজ করার সময় পুলিশ ও নৌকার সমর্থকদের এলাকাবাসী আটকে ফেলে।

এ সময় নৌকার সমর্থকরা পুলিশের সহযোগিতায় পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী তাদের ধাওয়া দিলে পুলিশ আমাদের ওপর রাবার বুলেট ছোড়ে। এতে আমাদের ১৫ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় বারবার বন্দর থানার ওসিকে ফোন করেও পাওয়া যায়নি। তবে ইউএনও ও এএসপি বেলায়েত ঘটনাস্থল পরিদর্শন করে আমাকে আশ্বস্ত করেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, বুধবার (১০ নভেম্বর) রাতে বন্দরের জাঙ্গাল কেন্দ্রে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলতে পারছি না। জেনে বলতে পারবো।

উল্লেখ্য, বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুম আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন। এই ইউনিয়ন পরিষদে মোট ভোট কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৫৩টি। পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৮০৮ জন এবং মহিলা ১০ হাজার ২২৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ