সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘জ্বালানি তেল ঘাটতির খবর ভিত্তিহীন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলোয় জ্বালানির (পেট্রোল ও অকটেন) সরবারহের ঘাটতির খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করে, সংকটের গুজব ছড়িয়ে কোথাও জ্বালানির বাড়তি মূল্য আদায় করা হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দেশের পেট্রোল ও অকটেনের মজুত ও আমদানি পরিস্থিতি তুলে ধরে এ ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয়।

ব্যাখ্যায় বলা হয়েছে, দেশে অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে। ‘প্রান্তিক বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সংকট দেখা দিয়েছে’ এবং ‘বেশি দামে পেট্রোল ও অকটেন কিনতে হচ্ছে’- এ সকল বক্তব্য ভিত্তিহীন।

সরকার ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে অকটেন প্রতিলিটার ৮৯ টাকা এবং পেট্রোল প্রতিলিটার ৮৬ টাকা নির্ধারণ করেছে। এবং মন্ত্রণালয় বলেছে, সরকারনির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে কোনোক্রমেই কোনো পেট্রোল পাম্প জ্বালানি তেল বিক্রি করতে পারবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ