শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

চলছে ইউপি নির্বাচন: ভোট দিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ৫নং চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় বিশ্বাসেরহাট সংলঘ্ন ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় তিনি উপস্থিত ভোটারদের সাথে সালাম বিনিময় করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চরমোনাই ইউনিয়নের নিবার্চনের অবস্থা সন্তোশজনক বলে জানা যায়।

চরমোনাই ইউনিয়নের ইসলামী আন্দোলন প্রার্থী সৈয়দ জিয়াউল করীম, আওয়ামী লীগ প্রার্থী নূরুল ইসলাম মাস্টার, স্বতন্ত্র প্রার্থী গিয়াস ‍উদ্দিন হাওলাদার।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ দ্বিতীয় ধাপের ৮৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে সহিংসতার আশঙ্কায় ১৪টি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

এতে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ৮১ জন চেয়ারম্যানসহ ৩৫৭ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় সংশ্লিষ্ট পদগুলোতে ভোট হবে না।

নির্বাচনে মোট ভোটার রয়েছেন এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন ও নারী ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। এছাড়া ১৬ তৃতীয় লিঙ্গ এ নির্বাচনের ভোটার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ