সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

৬০৫ কোটি টাকার সার কিনছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) ৯০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৬০৫ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৮২৫ কোটি টাকা।

আজ বুধবার (১০ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবগুলো অনুমোদন দিয়েছে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ক্রয় কমিটিতে ১১৫০ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৯৩ টাকায় আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ফান্ড থেকে ১৬৭ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা এবং দেশীয় ব্যাংক, বিশ্বব্যাংক, এডিবি ও সৌদি উন্নয়ন তহবিল হতে ৯৮২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৭৯৩ টাকা এসব প্রকল্পে অর্থায়ন করা হবে।

অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) ৬০৫ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৮২৫ কোটি টাকায় ৯০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরশেন থেকে ২০৬ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকায় ৩০ হাজার টন, ২০০ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৫৭৫ টাকায় ৩০ হাজার টন এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৯৮ কোটি ৭২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকায় আরও ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে বিসিআইসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ