সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রামপুরা-ডেমরা চার লেন মহাসড়ক বাস্তবায়ন করবে চাইনিজ কনসোর্টিয়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) উদ্যোগের আওতায় ৪-লেন বিশিষ্ট রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগকারী করবে চাইনিজ কনসোর্টিয়াম।

প্রতিষ্ঠানটিকে নিয়োগের জন্য অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) বুধবার (১০ নভেম্বর) নীতিগতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএ-এর ৩২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে পিপিপি’র ভিত্তিতে চার লেন প্রকল্পের উন্নীতকরণ কাজ কনসোর্টিয়াম অফ চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লি. (সিসিসিসিএল) ও চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) বাস্তবায়ন করবে।

তিনি জানান, প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ২ হাজার ৯৩ টাকা কোটি টাকা, যা সম্পূর্ণ চীনা কনসোর্টিয়াম বিনিয়োগ করবে। এছাড়া এই কনসোর্টিয়াম মহাসড়কটি ২৫ বছর ধরে রক্ষণাবেক্ষণ করবে বলেও তিনি জানান।

কামাল বলেন, রাজউকের অধীন পিপিপি তালিকা থেকে শান্তিগর থেকে ঢাকা-মাওয়া সড়ক (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বৈঠকে নীতিগতভাবে আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পিপিপি তালিকা থেকে প্রকল্পটি প্রত্যাহারের প্রস্তাব করেছে। ১৫ বছর আগে প্রণয়নের পর প্রকল্পটি পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের প্রাক্কলনও যথাযথভাবে করা হয়নি, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে।

ওই জায়গায় ফ্লাইওভার নির্মাণ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, সেখানে অন্যরকমভাবে ফ্লাইওভারের প্রয়োজন হবে, যার জন্য সবাইকে আরও একটু সময় অপেক্ষা করতে হবে।

তিনি মতামত ব্যক্ত করেন, এ ধরণের প্রকল্প বাস্তবায়নে সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ