সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

চতুর্থ ধাপে ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৩শে ডিসেম্বর।

আজ বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫শে নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ই ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর। একই তফসিলে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, পাবনার আটঘরিয়া ও নরসিংদীর রায়পুরা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে ভোটের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০শে সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার ৮৪৬ ইউপির ভোট হবে। এছাড়া তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপির ভোট হবে আগামী ২৮শে নভেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে ৮৪০ ইউপিতে আগামী ২৩শে ডিসেম্বর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ