মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ ভর্তিযুদ্ধ। চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ৭ ও ৮ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে আগামী ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৯টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী, প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ শিক্ষার্থী।

করোনার কারণে দীর্ঘ ৫৭০ দিন পর বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। ২১ অক্টোবর থেকে শুরু হয় স্বশরীর ক্লাস ও পরীক্ষা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ