শনিবার, ২৮ মার্চ ২০২৬ ।। ১৪ চৈত্র ১৪৩২ ।। ৯ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

এবার প্যান্টের পকেটে বিস্ফোরিত হলো ওয়ানপ্লাসের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও বিস্ফোরিত হলো ওয়ানপ্লাসের নর্ড ২ সিরিজের মোবাইল। এবার প্যান্টের পকেটে থাকাকালীনই হঠাৎ শব্দ করে ফেটে যায় মোবাইলটি, এমনটিই অভিযোগ করেছেন ভারতের সুহিত শর্মা নামের এক যুবক।

জানা যায়, চলতি মাসের ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিস্ফোরিত হওয়া ওয়ানপ্লাসের একটি ছবি টুইট করেন সুহিত। সাথে তিনি লিখেন, ব্যবহারকারীদের সাথে এভাবে খেলা করা বন্ধ করুন। এর ফল আপনাদেরও ভোগ করতে হবে। ভাবতেও পারিনি ওয়ানপ্লাসের ফোন কিনে এই হাল হবে।

তার টুইট করা ছবি দেখে বোঝা যায়, স্মার্টফোনটি বিস্ফোরণে প্রায় সম্পূর্ণ ঝলসে গিয়েছে। এমনকি পকেটের ভেতর বিস্ফোরণ হওয়ায় তিনি আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চীনের প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই ব্যবহারকারী সাথে যা হয়েছে তা খুবই দুঃখজনক। আমাদের কাছে ক্রেতারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা তার সাথে যোগাযোগ করেছি। দ্রুত বিষয়টি সমাধান করা হবে। আর ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেই চেষ্টাই আমরা করবো।

এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ভারতে দুই ক্রেতা একই অভিযোগ তুলেছিলেন। জানিয়েছিলেন, ওয়ানপ্লাসের নর্ড ২ মডেলের ফোন কেনার কিছুদিনের মধ্যেই মোবাইলটি বিস্ফোরিত হয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ