সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

এবার হজে ব্যবহার হবে বিশেষ এআই প্রযুক্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় হজযাত্রীদের চলাচল সহজ ও নিরাপদ করতে নতুন এক স্মার্ট প্রযুক্তি চালু করেছে সৌদি আরবের একটি স্টার্ট-আপ। সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ শাখা, ওয়াদি মক্কা কোম্পানি ফর টেকনোলজির অধীনস্থ স্টার্ট-আপ ‘আল-আমাদ’ নামের একটি প্রতিষ্ঠান ‘পবিত্র স্থানগুলোর পথ’ নামে একটি আধুনিক মোবিলিটি প্ল্যাটফর্ম চালু করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কাজ করবে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে হজের সময় বিভিন্ন পবিত্র স্থানের মধ্যে যাত্রীদের চলাচল আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল হবে। এতে রিয়েল টাইম ডাটা ও ভিড় নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হবে, ফলে ভিড় কমবে, যানজট নিয়ন্ত্রণে থাকবে এবং নিরাপত্তা বাড়বে। এ ছাড়া এতে এমন প্রযুক্তি রয়েছে, যা আগেই ধারণা দিতে পারবে কখন কোথায় বেশি ভিড় হতে পারে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই ব্যবস্থা নিতে পারবে।

এই উদ্যোগের আরেকটি বিশেষ দিক হলো, অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে হজ বা ওমরাহ পালনকারীরা আগে থেকেই ভার্চুয়ালি পবিত্র স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। এতে তারা পথঘাট সম্পর্কে ধারণা পাবেন এবং বাস্তবে গিয়ে কম বিভ্রান্ত হবেন। শুধু তাই নয়, হজযাত্রীদের সেবায় নিয়োজিত কর্মীরাও এই প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ