নেট ফ্যাক্টরিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র নেট তৈরি করার জন্য। এর মধ্যে কিছু দুষ্টু লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কারেন্ট জাল ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসন হাজার কেজি জাল উদ্ধার করে জ্বালিয়ে দিচ্ছে। আইনগত ব্যবস্থা নিচ্ছে। আমরা এ জাল থেকে রক্ষা পাবো। গত ১০-১৫ বছর ধরে এই জাল খুব দ্রুত উৎপাদন হয়েছে। এর আগে এতো ছিল না। আমরা দ্রুত চেষ্টা করছি, এটি সমাধান হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন তিন নদীর মোহনায় জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আশির দশকের আগে দেশে যে পরিমাণ মাছ উৎপাদন হতো তার ২০% শুধু ছিল ইলিশ। পরে জাটকা নিধনসহ নানা কারণে দুই লাখ টনে আসে। তারপর যখন জাটকা নিধন রোধসহ নানাভাবে গবেষণা শুরু হয়, তখন পাঁচ লাখ টন ইলিশ উৎপাদন হয়। আমরা বিশ্বাস করি, আমরা যদি আরও সচেতন হই, তাহলে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা সময়ে জেà