সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

২৫ দিন পর শিমুলিয়া-বাংলাবাজারে পরীক্ষামূলক চললো ফেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা ২৫ দিনের ব্যবধানে তৃতীয় দফায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ১৭টি মোটরসাইকেল ও ২টি ছোট পরিবহন নিয়ে ফেরি সুফিয়া কামাল মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওয়ানা দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহমেদ জানান, ফেরিটি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে ভালোভাবে ফিরে এলে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু কর্তৃপক্ষ ও পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এ নৌরুটে নিয়মিত ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করা হবে।

তীব্র স্রোতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে চারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। ফলে টানা ৪৭ দিন ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। এরপরে পদ্মায় স্রোতের গতি কমে এলে গত অক্টোবর মাসের ৪ তারিখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

কিন্তু ৭ দিনের মাথায় গত ১১ অক্টোবর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর ১৪ ও ২৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে চলাচল সফল হলেও নিরাপত্তার কথা ভেবে ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ