সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মাওলানা যাইনুল আবিদীনের উপস্থিতিতে মারকাযুদ দিরাসায় অভিভাবক সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।। রাজধানীর মিরপুরস্থ বহুমুখী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় আজ শনিবার (৬ নভেম্বর) অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মারকাযের পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে বাদ জোহর প্রতিষ্ঠানটির বাইতুল আমান ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নচারী লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। ‘মানবকল্যাণে কোরআন শিক্ষার অবদান’ শীর্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্ষী আবেগঘন আলোচনা করেন তিনি।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের কাফরুল জোনের মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল খালেক (তারা), বিশিষ্ট সমাজসেবক জনাব সৈয়দ শামিম রেজা তাজু, জনাব আজিজুল হক খসরু, রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তা জনাব রোকন সিরাজী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জনাব মুহসিন, জনাব শাহরিয়ার মুহাম্মদ মোর্শেদ প্রমুখ।

শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে প্রাণমুখর এ সম্মেলনটি আসরের আগে শেষ হয়।

-এটি