সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘ফেরি উদ্ধারের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব সংস্থার তদন্ত প্রতিবেদন আসার পরেই ফেরি ডোবার কারণ জানা যাবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় সংসদীয় কমিটির তদন্ত দল।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়ায় পাঁচ নম্বর ঘাটে ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যরা।

এ সময় তারা ঘটনাস্থল ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। সরকারিভাবে ডুবে যাওয়া ফেরি উদ্ধার করতে না পারায় এ দায়িত্ব বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ফেরি উদ্ধারের পরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা।

এ ছাড়াও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তদন্ত দল। পরে আমানত শাহ ফেরির পাশ ঘুরে দেখেন তারা। এতে উদ্ধারে ব্যর্থতাসহ ঘটনার সঙ্গে কেউ দায়ী হলে তা বের হবে বলে জানিয়েছেন তদন্তকারী সংসদীয় কমিটি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সিনিয়র সহসভাপতি মো. মাজাহারুল হক প্রধান জানান, দুর্ঘটনাকবলিত নৌযানকে তুলে সময় লাগবে। এই মুহূর্তে এমন কোনো শক্তিশালী যন্ত্র নেই, যে সরকারের মাধ্যমে এটা আমরা তুলতে পারব। ফেরি তুলতে গিয়ে আমাদের ক্রেন ব্যর্থ হয়েছে, এত লোড নেওয়া ক্ষমতা নেই ক্রেনটির। এ জন্য একটি কোম্পানিকে ফেরিটি উদ্ধার করতে দেওয়া হয়েছে। ফেরি উদ্ধারের পর তার তলদেশ পরীক্ষা-নিরীক্ষা করে বোঝা যাবে, যে কোথায় সমস্যা হয়েছে এবং কেন দুর্ঘটনা শিকার হয়েছে, সেটাও উদঘাটন হবে। তখন ফেরি ডোবার কারণে জানাতে পারব।

-এএ