সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ধর্মঘটের ইস্যুতে সচিবালয়ে সভা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবহন ধর্মঘট ইস্যুতে সচিবালয়ে পূর্বনির্ধারিত সভা ৪০ মিনিট আগে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৬ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে সভা স্থগিতের তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, আজকে সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যা ৬টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা ছিল।

সভার সংবাদ পরিবেশনের জন্য বিকেল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা আসতে শুরু করেন। তাদের উপস্থিতির মধ্যেই হঠাৎ সভা স্থগিতের ঘোষণা আসে।

এদিকে, ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে যে ধর্মঘট চলছে, তা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ