সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য এসব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শুক্রবার গণপরিবহন বন্ধ থাকার কারণে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে চাকরির পরীক্ষা দিতে আসা মানুষগুলো বাড়ি ফিরতে ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।

গাজীপুর থেকে আসা প্রশান্ত বলেন, গণপরিবহন না থাকায় এখন কমলাপুর রেলস্টেশনে এসেছি। কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছি না। প্রচুর ভিড়।

নিশান নামে এক পরীক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজশাহী যাবো, কিন্তু গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখি সব বাস বন্ধ। তাই কমলাপুর রেলস্টেশনে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে আছি।

আব্দুর রহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, হঠাৎ সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় মালিক সমিতি বাস বন্ধ করে দিয়েছে, এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরবো এখন দেখি সব গণপরিবহন বন্ধ। তাই বাধ্য হয়ে ট্রেনে করেই নোয়াখালী যেতে হবে। কিন্তু এসে টিকিট পাচ্ছি না। দাঁড়িয়ে আছি, টিকিট পেলে বাড়ি ফিরতে পারবো।

এনটি